আনোয়ার হোসেন : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই শুরু হয়েছে স্থানীয় নির্বাচনের ঢামাঢোল।
আগামী নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে, ইতোম্যে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দ্রুতই স্থানীয় সরকারের নির্বাচন দিতে চায় সরকার। এমন ঘোষণার পর সম্ভাব্য প্রার্থীরাও নড়েচড়ে বসেছেন। সম্ভাব্য প্রার্থীদের নিয়েও চলছে আলোচনা।
ক্ষমতাসীন দল বিএনপি থেকে এবার কে পাচ্ছেন ইশারা, কে প্রার্থী হবেন তা নিয়ে চলছে আলোচনা। দলের নেতাকর্মীরা আলোচনা ও হাইকমান্ডের নজর কাড়তে বিএনপির সমর্থন প্রত্যাশীদের অনেকে আগে-ভাগেই তৎপরতা শুরু করেছেন।
আসন্ন নির্বাচনকে ঘিরে সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে তুখোড় ছাত্রদল নেতা যাকে বেশিরভাগ মানুষ মানবতার ফেরিওয়ালা হিসেবে চিনেন নাহিদুল ইসলাম নাহিদকে নিয়ে তৃণমূল নেতাকর্মী ও সাধারণ মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে। স্থানীয় পর্যায়ে তার দীর্ঘদিনের সামাজিক ও রাজনৈতিক সম্পৃক্ততা তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।
লক্ষ্য করা যাচ্ছে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে প্রচার শুরু করছেন আগামী গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে তারা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে নাহিদুল ইসলাম নাহিদ কে দেখতে চান.।
এরই মধ্যে গোলাপগঞ্জবাসীর মুখে মুখে তরুণ সমাজসেবক তুখোড় ছাত্রদল নেতা ও গোলাপগঞ্জ তরুণ সংঘের প্রতিষ্ঠাতা, সম্মিলিত সামাজিক ফোরাম সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব নাহিদুল ইসলাম নাহিদ এর নাম। স্থানীয়দের একটি বড় অংশ তাকে আগামী ভাইস চেয়ারম্যান হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করেছেন।গোলাপগঞ্জবাসীর স্থানীয় ব্যবসায়ী ও জনসাধারণের সঙ্গে কথা বলে জানা যায়, তিনি নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে ব্যাপক সুনাম অর্জন করেছেন।
বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগ ও সংকটময় সময়ে তার মানবিক সহায়তা স্থানীয়দের মাঝে ইতিবাচক প্রভাব ফেলেছে। গোলাপগঞ্জের বিভিন্ন শ্রেণির মানুষ মনে করছেন, একজন ছাত্রনেতা ও সমাজসেবক হিসেবে তার অভিজ্ঞতা নগরের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
তবে নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি ছাত্রনেতা নাহিদুল ইসলাম নাহিদ। এ বিষয়ে জানতে চাইলে তার ঘনিষ্ঠজনরা জানান, জনগণের প্রত্যাশা ও পরিস্থিতি বিবেচনা করে তিনি সিদ্ধান্ত নেবেন। গোলাপগঞ্জ উপজেলা পরিষদে আগামী নির্বাচনে তিনি প্রার্থী হন কি না—এখন সেটিই দেখার বিষয়।

0 coment rios: